• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ:

টিকিটের দাম ১৫০ থেকে ২০০০ টাকা

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৫, ১২:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের আগে বাংলাদেশ ক্রিকেট দল নেদারল্যান্ডসকে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে। সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১৫০ টাকা দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা উপভোগ করা যাবে। সর্বোচ্চ টিকিটের দাম ধরা হয়েছে ২০০০ টাকা।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সব ম্যাচই সিলেটে আয়োজন করা হবে। টিকিট পাওয়া যাবে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট (gobcbticket.com.bd) ও বিসিবি টিকিট অ্যাপে।

দর্শকরা শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল থেকে প্রতি টিকিট ১৫০ টাকায় খেলা দেখতে পারবেন। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের দাম ২৫০ টাকা।

ক্লাব হাউস (ব্লক এ১-ই১) থেকে খেলা দেখার জন্য টিকিটের দাম ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ইস্ট/ওয়েস্ট ও লোয়ার ইস্ট/ওয়েস্ট) এবং ডিরেক্টর এনক্লোজারে খেলা দেখার টিকিটের দাম ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল