• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নিকি নিকোলের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে লামিন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক    ২৫ আগস্ট ২০২৫, ১০:২৫ পি.এম.
লামিন ইয়ামাল ও আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোল। ছবি: সংগৃহীত

বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ও আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলকে ঘিরে ফের উঠেছে সম্পর্কের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের ছবি প্রকাশের পর তা আরও জোরদার হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে ইয়ামাল একটি ছবি শেয়ার করেন, যেখানে জন্মদিনের কেকের সামনে নিকির সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, নিকির ২৫তম জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন ছিল।

বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল

এর আগে চলতি মাসের শুরুতে এক নাইটক্লাবে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছিল গসিপ মিডিয়া। আবার লিগের প্রথম ম্যাচ শেষে ফ্রান্সের মোনাকোর রাস্তায় তাদের একসাথে হাঁটতেও দেখেছেন অনেকে।

তবে ইয়ামালের বাবা বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, “এসব ছোটদের ব্যাপার। আমি ছেলের পিছু নিয়ে দেখব সে কাকে ভালোবাসছে, কাকে নয়— তা সম্ভব নয়। প্রত্যেকেরই ব্যক্তিগত গোপনীয়তা থাকা দরকার।”

এর আগেও ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা হয়েছিল। তার ১৮তম জন্মদিনে বামন ও মডেল ভাড়া করে পার্টি আয়োজন বিতর্ক সৃষ্টি করেছিল। তবে মাঠে দারুণ পারফরম্যান্সের জন্য সবসময়ই আলোচনায় থাকেন এই তরুণ তারকা। বর্তমানে বার্সেলোনার জার্সিতে ১০ নম্বর পরে খেলছেন তিনি, আর ২০২৫-২৬ মৌসুমে তার কাছ থেকে অনেক প্রত্যাশা ক্লাবের।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া