• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর সোহেল হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান মামলার জট কমাতে ৮৭১ আদালত ও ২৩২ বিচারক পদ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হবে গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আ.লীগের হামলা

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলা ও ভাঙচুর করেছে। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভেতর অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করেন তারা।

মুশফিকুল ফজল আনসারী লিখেন, নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতকারীরা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশে অবস্থিত সকল বাংলাদেশি মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বৃহৎ অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে, বাংলাদেশের পতিত স্বৈরশাসকের সমর্থকদের এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
অষ্ট্রেলিয়ায় নজরদারিতে মিজানুর রহমান আজহারী, পাঠানো হবে ঢাকায়
অষ্ট্রেলিয়ায় নজরদারিতে মিজানুর রহমান আজহারী, পাঠানো হবে ঢাকায়
স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু: স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি