• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সড়ক পরিবহন মন্ত্রী:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হবে

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পি.এম.
সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাব দেন শেখ রবিউল আলম-ছবি-ভিওডি বাংলা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘হাইওয়ে ইম্প্রুভমেন্ট ফেস ওয়ান’র আওতায় ২৬.২১ কিলোমিটার চার লেনে প্রশস্তকরণ প্রকল্পটির পিপিপি অনুমোদিত হয়েছে। এর কাজ ২০২৯ সালের মধ্যে এটি সমাপ্তি হবে।   

সড়কমন্ত্রী বলেন, এর মধ্যে ২.৬ কিলোমিটার ফ্লাইওভার রয়েছে। অবশিষ্ট যে অংশ প্রায় ৪৮ কিলোমিটারের সেটির ফিজিবিলিটি স্টাডি চলমান। জাইকার সঙ্গে অর্থায়নের জন্য আলোচনা চলছে। এই মহাসড়কের বাকি অংশ চার লেনে উন্নীত করার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারব।

মহাসড়কের দুর্ঘটনাপ্রবন এলাকাগুলোর বিষয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও সংসদে জানান মন্ত্রী। 

দুর্ঘটনাপ্রবণ হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন করার দাবি দীর্ঘদিনের। ১৫৯ কিলোমিটার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লাইনে উন্নীত করার জন্য একাধিকবার সমীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে ২০১৩-১৫ সালে সমীক্ষা চালায় সুইডিশ কনসালট্যান্ট নামে একটি প্রতিষ্ঠান। তাদের সমীক্ষা প্রতিবেদনে এ কাজের জন্য ১০ হাজার কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে হবে: আইনমন্ত্রী
মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে হবে: আইনমন্ত্রী
হাসিনা বিদেশ থেকে দেশ অস্থিতিশীলতার চেষ্টা করছেন: হুমায়ুন
হাসিনা বিদেশ থেকে দেশ অস্থিতিশীলতার চেষ্টা করছেন: হুমায়ুন
‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্থানীয় সরকার মন্ত্রী
‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্থানীয় সরকার মন্ত্রী