• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

অভ্যুত্থানে শহীদ সাজিদের বাবা জিয়াউল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক    ২৪ আগস্ট ২০২৫, ০১:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক আর নেই। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সকাল ১১টায় সিএমএইচ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে ছেলে সাজিদের কবরের পাশে তাকে দাফন করা হবে।

ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করছিলেন জিয়াউল হক। গত ৩ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরে ১৩ আগস্ট তার অস্ত্রোপচার করা হয়। তারপর থেকে তিনি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে সেখানেই তিনি মারা যান।

পেশাজীবনে জিয়াউল হক বাংলাদেশ বিমান বাহিনীতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য, গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএ শিক্ষার্থী ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোহার মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আলোহার মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে
সুখবর পেল দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়
সুখবর পেল দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়