• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ডাকসু নির্বাচন :

মাদকমুক্ত নেতৃত্ব নিশ্চিতে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি

ঢাবি প্রতিনিধি    ২৪ আগস্ট ২০২৫, ০২:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়ের।

রোববার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সুবিধার জন্য এবি জুবায়ের ডাকসু কেন্দ্রিক কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দিন হল ও শেখ মুজিব হলের কেন্দ্র ল্যাবরেটরিতে স্থাপন করা, কুয়েত-মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলের কেন্দ্র সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটে স্থাপন, মনোনয়ন সংগ্রহ থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা, ভোটের জন্য নির্দিষ্ট কোনো আইডি নির্ধারণ করে না দিয়ে বিশ্ববিদ্যালয়ের যেকোনো লিগ্যাল আইডি কার্ড দিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করা, প্রার্থীদের মূল নামের বাহিরে পরিচিত নিক নেইম ব্যবহার করা, ব্যালট পেপারে নাম এবং ব্যালট নম্বরের পাশে ছবি সংযুক্ত করা, প্রার্থী নারী শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা ও সাইবার বুলিংয়ের হাত থেকে রক্ষা করা এবং মাদকাসক্ত কোনো নেতৃত্ব যেন নির্বাচিত হয়ে না আসতে পারে সেজন্য ডোপ টেস্টের ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সদস্য সম্পাদক আশিক খান বলেন, “বহিরাগতরা এখনো বিশ্ববিদ্যালয়কে পার্কের মতো ব্যবহার করছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে এ পরিস্থিতি হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের সময় হামলায় জড়িত ফ্যাসিবাদী শিক্ষকরা এখনও স্বপদে বহাল আছেন। অথচ ডাকসু নির্বাচনে তাঁদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা চলছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দ্রুত তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী