• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রুনা খান আসছেন এবার সিনেমার নায়িকা হয়ে

বিনোদন ডেস্ক    ২৩ আগস্ট ২০২৫, ০৩:১৮ পি.এম.
অভিনেত্রী রুনা খান-ছবি সংগৃহীত

ছোট পর্দা হোক কিংবা বড়, নানান চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী রুনা খান। এবার বড় পর্দায় তাকে দেখা যাবে ‘সিনেমার নায়িকা’র ভূমিকায়।

আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মিত হচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। নায়িকাদের জীবনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করছেন রুনা খান। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, দর্শকরা আমাদের শুধু পর্দায় দেখেন। কিন্তু পর্দার বাইরেও আমাদের আলাদা জীবন আছে, আছে সুখ-দুঃখের গল্প।”

এখন পর্যন্ত পাঁচটি সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। তার সর্বশেষ ছবিতেও উঠে আসবে নায়িকাদের জীবনের আড়ালের গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিনয়, মিডিয়ায় নারীদের উপস্থাপন ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেন।

রুনা খান বলেন, “আমি চাই নারীকে শুধুমাত্র মানুষ হিসেবে দেখা হোক। নাটক, সিনেমা কিংবা সংবাদ- সব জায়গায় নারীদের এমনভাবে উপস্থাপন করা হোক, যেন তারা স্বাভাবিক অধিকার পায়।”

অভিনেত্রী আরও জানান, একটি বিশেষ চরিত্র তাকে ভেতর থেকে বদলে দিয়েছে। সেটি হলো ‘নীলপদ্ম’ সিনেমার ‘নীলা’ চরিত্র।

তিনি বলেন, ‘নীলা’ চরিত্রে অভিনয় করেছি; যে একজন যৌনকর্মী। এই চরিত্র করতে গিয়ে তাদের জীবনের গভীর যন্ত্রণা, অপমান আর বাস্তবতা খুব কাছ থেকে দেখেছি, অনুভব করেছি। এই অভিজ্ঞতাই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে।”

রুনা খান যোগ করেন, “আমরা কি একটু বেশি মানবিক হতে পারি না? যৌনকর্মীদের প্রতিও যদি সহানুভূতি দেখানো যেত! আসলে এই চরিত্র আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে, মননশীল করেছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি