• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

অসুস্থ গিল, এশিয়া কাপের আগে দুশ্চিন্তায় ভারত

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৩ আগস্ট ২০২৫, ০৩:০১ পি.এম.
শেয়ার করুন 0
শুভমান গিল-ছবি সংগৃহীত
শুভমান গিল-ছবি সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট দলে দেখা দিয়েছে অস্বস্তি। অসুস্থতার কারণে দুলীপ ট্রফি থেকে ছিটকে গেছেন শুভমান গিল। তাকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকরা। ফলে এশিয়া কাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

দুলীপ ট্রফিতে উত্তরাঞ্চল দলের অধিনায়কত্ব করার কথা ছিল গিলের। সম্প্রতি ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই নজর কেড়েছেন তিনি—ব্যাট হাতে সাফল্য পেয়েছেন, আবার নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করেছেন। এশিয়া কাপে তিনিই ভারতের সহ-অধিনায়ক। কিন্তু তার হঠাৎ অসুস্থতা দলকে দুশ্চিন্তায় ফেলেছে।

বিসিসিআই ও উত্তরাঞ্চল দলের কর্তারা জানিয়েছেন, গিল দুলীপ ট্রফিতে খেলতে পারবেন না। তবে এশিয়া কাপ সামনে রেখে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। কোচ গৌতম গম্ভীরও চান না, টুর্নামেন্টের আগে তাকে মাঠে নামানো হোক।

২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুলীপ ট্রফি। আর ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। গিলের প্রথম ম্যাচ খেলার কথা থাকলেও এখন তা সম্ভব হচ্ছে না। তবে টিম ম্যানেজমেন্ট আশাবাদী, টুর্নামেন্ট শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল