• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

কানাডা-অস্ট্রেলিয়ার কাছে হেরে পদক বঞ্চিত বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৩ আগস্ট ২০২৫, ০২:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কানাডার উইনিপেগে চলছে বিশ্ব জুনিয়র আর্চারি চ্যাম্পিয়নশিপ। এবারে বাংলাদেশ অংশ নিয়েছে শুধু রিকার্ভ পুরুষ দলগত ও ব্যক্তিগত ইভেন্টে। ব্যক্তিগত ইভেন্টে আগেই বিদায় নিলেও দলগত ইভেন্টে ব্রোঞ্জপদকের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে সাগর, আলিফ ও রাকিবের দল।

বাংলাদেশ দল পোল্যান্ড ও মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। তবে শেষ চারে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ১-৫ সেট পয়েন্টে হারে তারা। পরে ব্রোঞ্জ লড়াইয়েও একই ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া ফাইনালে আমেরিকাকে ৫-১ সেটে হারিয়ে স্বর্ণপদক জেতে।

ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ শেষ ষোলোতে (১/১৬ স্টেজ) স্লোভাকিয়ার ড্যানিয়েলের কাছে হেরে যান। ম্যাচে পাঁচ সেট শেষে ৫-৫ সমতা থাকলেও টাইব্রেকে আলিফ করেন ৭, আর ড্যানিয়েল করেন ৯। র‍্যাংকিং রাউন্ডে সপ্তম হওয়ায় আলিফ প্রথম দুই রাউন্ডে ‘বাই’ পেয়েছিলেন।

ড্যানিয়েল এর আগে বাংলাদেশের আরেক আর্চার সাগরকে হারান (১/২৪ স্টেজে ৬-২ সেট পয়েন্টে)। একই ধাপে ভারতের হুদা পরশের কাছে ০-৬ সেটে হেরে বিদায় নেন বাংলাদেশের রাকিব।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে বাংলাদেশ আর্চারি ফেডারেশন খরচের কারণে শুধু তিনজন পুরুষ রিকার্ভ আর্চারকে পাঠিয়েছে। নারী রিকার্ভ কিংবা কম্পাউন্ড ইভেন্টে কোনো খেলোয়াড় পাঠানো হয়নি।

 

নি/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল