• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বেবী নাজনীনের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক    ২২ আগস্ট ২০২৫, ০৩:১৩ পি.এম.
জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান সংগীতশিল্পী বেবী নাজনীন -ছবি সংগৃহীত

জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান সংগীতশিল্পী বেবী নাজনীন আজ শুক্রবার (২২ আগস্ট) জন্মদিন উদযাপন করছেন। সারাদেশে ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত এই গুণী শিল্পী চার দশকেরও বেশি সময় ধরে বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে আসছেন।

প্রায় সাড়ে চার দশকের সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবাম ছাড়াও অসংখ্য দ্বৈত অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর কণ্ঠে। মঞ্চে সরব উপস্থিতির পাশাপাশি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত শিল্পী বেবী নাজনীন চলচ্চিত্রেও গেয়েছেন বহু জনপ্রিয় গান।

“মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে”, “আমার একটা মানুষ আছে”, “পত্রমিতা”, “এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল”, “দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর”, “লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে”, “আজ পাশা খেলবো রে শাম”, “সারা বাংলায় খুঁজি তোমারে”, “ও বন্ধু তুমি কই কই রে”-এমন অসংখ্য কালজয়ী গান তাঁর ভক্ত-শ্রোতাদের মনে আজও সমানভাবে দোলা দেয়।

গানের পাশাপাশি রয়েছে তাঁর রাজনৈতিক পরিচয়ও। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলা গানের ইতিহাসে ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত এই শিল্পীকে জন্মদিনে ভক্ত-শ্রোতাদের শুভেচ্ছা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ