• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তানজিদ হাসান তামিম

স্পোর্টস ডেস্ক    ২১ আগস্ট ২০২৫, ০৬:০৬ পি.এম.
তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম-ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি নিজের বিয়ের খবর ভক্ত-সমর্থকদের সঙ্গে শেয়ার করেন।

ফেসবুকে প্রকাশিত ছবিতে তামিমকে সহধর্মিনীর হাত ধরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।”

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটানোর পরও আসন্ন এশিয়া কাপের আগে স্বল্প বিরতিতে জীবনের এই বিশেষ মুহূর্ত উদযাপন করেছেন টাইগার ওপেনার।

তানজিদ ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ দলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নেন। ২০২৩ সালে ওয়ানডে অভিষেক হয় তার। ধীরে ধীরে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য ওপেনার হিসেবে পরিচিতি পেয়েছেন।

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৬টি ওয়ানডে খেলে ৫৪৮ রান করেছেন, যেখানে রয়েছে চারটি অর্ধশতক ও সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে ৬৫৫ রান সংগ্রহের পাশাপাশি পাঁচটি ফিফটি রয়েছে তার ঝুলিতে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া