{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির

১ দিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২১ আগস্ট ২০২৫, ০৫:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১১২ জন ঢাকা সিটি করপোরেশনের এবং বাকিরা ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ২৭,৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৬,৩৭৯ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জন।

বিশেষজ্ঞ অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নয়, সারা বছরই হচ্ছে। বর্ষা শুরু হলে এর প্রাদুর্ভাব বাড়ে। তিনি বলেন, মশা প্রতিরোধক ওষুধ ব্যবহার এবং সিটি করপোরেশনের সচেতনতামূলক প্রচারের পাশাপাশি ব্যক্তিগতভাবে সবাইকে সতর্ক থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী আরও বলেন, ‍‘মশানিধনে শুধু জরিমানা বা জনসচেতনতা যথেষ্ট নয়। সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ইতিহাসে সর্বোচ্চ ৩,২১,১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা
বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন
বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন
ছবি: সংগৃহীত
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৭৩