{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২

নিজস্ব প্রতিবেদক    ২০ জুলাই ২০২৬, ০৬:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্ষা মৌসুম শুরুর পর থেকেই দেশে আবারও ঊর্ধ্বমুখী রূপ নিচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। সংখ্যায় কম হলেও প্রতিদিনই হাসপাতালে রোগী ভর্তির পাশাপাশি ঘটছে মৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টাতেও ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৭৭ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। ঢাকার বাইরে আক্রান্তের হার বেশি বরিশাল ও চট্টগ্রামে। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে। আক্রান্তদের অধিকাংশই সুস্থ হলেও বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর আক্রান্তদের প্রায় ৬১ শতাংশই পুরুষ। তবে মৃত্যুর দিক থেকে এগিয়ে রয়েছেন নারীরা, যা মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশ। এ ছাড়া বয়সভিত্তিক পরিসংখ্যানে সর্বোচ্চ মৃত্যু দেখা গেছে ২৬ থেকে ৩৫ বছর বয়সিদের মধ্যে। মোট ৩৭ জন মৃতের মধ্যে ১২ জনই এই বয়সি।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মঙ্গলবার দেশে ফিরবেন বাংলার জয়যাত্রার ১৬ নাবিক
ছবি: সংগৃহীত
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
ছবি: সংগৃহীত
ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল