• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

যুবককে ছুরিকাঘাতে হত্যা, চোর আটক

পাবনা প্রতিনিধি    ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে। আর আটককৃত যুবকের নাম সজীব (২২)। তিনি একই উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে আসাদের ঘরের জানালা দিয়ে চোরের দল মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিলেন। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দৌঁড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। তখন চোরদলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে চোর দলের এক সদস্য সজিবকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘আজকের ঘটনা ছাড়াও এলাকায় ব্যাপক চোর ডাকাতের উৎপাত বেড়েছে। দিনে-দুপুরে চুরি হওয়া শুরু হয়েছে। রাতে গরুর খামারিদের পাহারা দিতে হয়। নতুন করে চোরের আমদানি হওয়াতে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে।’

এসব অঞ্চলে প্রকাশ্যে জুয়ার আসর শুরু হয়েছে। পুলিশের নাকের ডগায় জুয়া খেলা চললেও পুলিশ চোখে দেখে না। জুয়ার কারণেই এসব লোকজন চুরির পথ বেঁচে নেয়। যেসব মানুষ এসব অপকর্মে লিপ্ত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এভাবে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা খুবই মর্মাহত।

‎আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব নামের একজনকে আটক করা হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন। 
 

ভিওডি বাংলা- এম এস রহমান/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত