• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে মায়ামি

স্পোর্টস ডেস্ক    ২১ আগস্ট ২০২৫, ১০:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে ছাড়াই দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি। উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের জোড়া গোলে লিগস কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএলকে ২-১ গোলে হারায় মায়ামি।

২৩ মিনিটে হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। তবে প্রথমার্ধে সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে জর্দি আলবা মাঠ ছাড়তে বাধ্য হন। বিরতির আগে তাকে তুলে নেওয়া হয়।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামি কোচ মাশ্চেরানো। এরপর ৬৭ মিনিটে আনহেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। তবে শেষ মুহূর্তে আবারও পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন সুয়ারেজ।

মাংসপেশির চোটের কারণে মেসি ছিলেন দর্শকসারিতে। তার অনুপস্থিতিতে সুয়ারেজ একাই সামলেছেন আক্রমণভাগ, করেছেন জোড়া গোল।

লিগস কাপের সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ হবে ওরল্যান্ডো সিটি বা তালুকার মধ্যে যে কোনো একটি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া