• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

একাদশে ভর্তি

কলেজ পাননি ২৫ হাজার শিক্ষার্থী, দ্বিতীয় ধাপে করণীয়

নিজস্ব প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ১০:০১ পি.এম.
শিক্ষার্থী। সংগৃহীত ছবি

চলতি শিক্ষাবর্ষে (২০২৫-২৬) একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে মনোনয়ন পাননি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাই ৫ হাজার ৭৬৫।

বুধবার (২০ আগস্ট) রাতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, যারা কলেজে স্থান পাননি, তাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত হবে। তবে শিক্ষার্থীদের অনলাইনে গিয়ে পছন্দক্রমে নতুন কলেজ যোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বোর্ডের ঢাকার কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক বলেন, “আসনের কোনো সংকট নেই। সব শিক্ষার্থীই ভর্তি হতে পারবে।”

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপের আবেদন নেওয়া হবে ২৩ থেকে ২৫ আগস্ট এবং ফল প্রকাশ করা হবে ২৮ আগস্ট। এরপর ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন করা যাবে। বাছাই প্রক্রিয়া শেষ করে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

গত শিক্ষাবর্ষে প্রথম ধাপে ৪৮ হাজার শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ছিল সাড়ে আট হাজার শিক্ষার্থী। তখন ২২০টি কলেজে একজনও শিক্ষার্থী পায়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত