• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

৩ দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

১০ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ০৪:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ৩ দিনে দেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় ১০ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার (২০ আগস্ট) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে দেয়া পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ভারতের দক্ষিণ উড়িষ্যায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল লঘুচাপ হিসেবে ভারতের ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ সংলগ্ন স্থানে অবস্থান করছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। যদিও উজানে ভারতের আসাম ও মেঘালয় প্রদেশে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টা (২০ আগস্ট সকাল ৯টা থেকে ২৩ আগস্ট সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই অবস্থায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে এবং নীলফামারী ও লালমনিরহাট জেলায় তা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে ও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে আগামী ৩ দিন সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, জাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে ও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যদিকে ব্রহ্মপুত্র নদের পানি সমতল আগামী ২ দিন হ্রাস পেতে পারে ও পরবর্তী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে। সেই সঙ্গে যমুনা নদীর পানি সমতল আগামী ৩ দিন হ্রাস পেতে পারে ও পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে। এছাড়া গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল আগামী ৫ দিন হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত