• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

গাজায় ত্রাণবাহী ৪শ'  ট্রাক প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক    ২০ আগস্ট ২০২৫, ০৩:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্ষুধায় বিপর্যস্ত গাজায় মঙ্গলবার প্রায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারের সমন্বয়কারী সংস্থা কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটি (কোগাট) বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। 

কোগাটের তথ্যমতে, মঙ্গলবার প্রবেশ করা সব ত্রাণ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সরবরাহকৃত। আরও কয়েক শত ট্রাক গাজায় প্রবেশের অপেক্ষায় আছে, যেগুলোকেও শিগগির অনুমতি দেওয়া হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রায় ২২ মাসের এ অভিযানে এ পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সামরিক অভিযানের পাশাপাশি খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্রবেশও কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে আইডিএফ। এতে গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। গোলাবর্ষণের পাশাপাশি ক্ষুধা ও অপুষ্টিতেও মারা যাচ্ছে শত শত মানুষ।

গত কয়েক সপ্তাহ ধরে জর্ডানের সহায়তায় বিভিন্ন দেশ আকাশপথে ত্রাণ ফেলছে। তবে জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজায় প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণসামগ্রী প্রয়োজন হলেও বিমান থেকে সরবরাহকৃত ত্রাণ সর্বোচ্চ ৬ থেকে ৯ ট্রাকের সমান।

মঙ্গলবার খাদ্যসামগ্রীর পাশাপাশি হাসপাতাল পরিচালনার জন্য জ্বালানি তেলবাহী ট্রাকও প্রবেশের অনুমতি দিয়েছে আইডিএফ, যা সরবরাহ করেছে জাতিসংঘ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের বর্তমান শাসকদের সঙ্গে সমঝোতা না করার আহ্বান রেজা পাহলভির
ইরানের বর্তমান শাসকদের সঙ্গে সমঝোতা না করার আহ্বান রেজা পাহলভির
জম্মু ও কাশ্মীর সীমান্তে একের পর এক বিস্ফোরণ
জম্মু ও কাশ্মীর সীমান্তে একের পর এক বিস্ফোরণ
মমতার বাড়ির সামনে কুনাল ঘোষকে পচা ডিম নিক্ষেপ
মমতার বাড়ির সামনে কুনাল ঘোষকে পচা ডিম নিক্ষেপ