• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

উৎমাছড়ায় ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি    ২০ আগস্ট ২০২৫, ১১:২১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি বিশেষ টহলদল কোম্পানীগঞ্জের আদর্শগ্রামে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত পাথর উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উৎমাছড়া প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ এবং এটি জনপ্রিয় একটি পর্যটন স্পট। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু চক্র এই এলাকা থেকে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামে মজুদ করে পাচারের চেষ্টা করছিল। তবে সীমান্তে বিজিবির কড়া নজরদারি, দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দেশের বিভিন্ন স্থানে পাথর পৌঁছাতে পারেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত পাথরের পরিমাণ প্রায় দুই লাখ ঘনফুট। বর্তমানে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পাথরের সঠিক পরিমাপ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত