• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কুড়িগ্রামে যুব নারীদের হস্ত শিল্প বিষয়ক প্রশিক্ষণ

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০৬:০৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলের বেকার অসহায় দরিদ্র যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণ ও ৪০ টি সেলাই মেশিন বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়ণে এ সব সেলাই মেশিন প্রদান করা হয়।

মঙ্গলবার বিকেলে যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খাঁনপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী যুব নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগার আলী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন,বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর,ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকসহ প্রশিক্ষণার্থীরা।

বক্তব্যে বক্তারা বলেন,কুড়িগ্রামে চরাঞ্চলের বেকার যুব নারীদের আত্মকর্মসংস্থান তৈরিতে হস্ত শিল্প বিষয়ক প্রশিক্ষণটি নারীদের জীবন মান উন্নয়নে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বিনামুলে সেলাই মেশিন পেয়ে খুশি যুব নারীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে চাঁদাবাজি-মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু