• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। আগামী অক্টোবরের আগেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। তবে আর্থিক চাপ বিবেচনায় একযোগে বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে কার্যকর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সচিব কমিটির সুপারিশ সমন্বয় করে নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন মিললে নতুন বেতন কাঠামো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের আর্থিক প্রভাব নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে সরকারের একাধিক দফা আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আইএমএফ বেতন কাঠামো বাস্তবায়ন কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে সরকার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী এ প্রক্রিয়া এগিয়ে নিতে চায়।

সরকারের লক্ষ্য, অক্টোবরে অনুষ্ঠিতব্য আইএমএফের বার্ষিক সভার আগেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করা। একই সঙ্গে অতিরিক্ত ব্যয়ের চাপ কমাতে বাস্তবায়নের বিকল্প পদ্ধতিও পর্যালোচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, নবম পে-স্কেল কার্যকর হলে সরকারের অতিরিক্ত ব্যয় প্রায় ৪৪ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশন বাবদ উল্লেখযোগ্য অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে। এর সঙ্গে নতুন বেতন কাঠামো যুক্ত হলে রাজস্ব ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির দীর্ঘ বৈঠকে নবম পে-স্কেলের সুপারিশ, সম্ভাব্য আর্থিক প্রভাব এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, অর্থ বিভাগ বর্তমানে কয়েকটি বিকল্প বাস্তবায়ন মডেল নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে ধাপে ধাপে বেতন বৃদ্ধি, নিম্ন বেতন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া এবং পর্যায়ক্রমে অতিরিক্ত ব্যয়ের সঙ্গে সমন্বয় করা।

তবে এখনো নবম পে-স্কেলের চূড়ান্ত বেতন কাঠামো প্রকাশ করা হয়নি। ফলে কোন গ্রেডে কত বেতন নির্ধারণ হবে, সে বিষয়ে এখনো কোনো সরকারি ঘোষণা নেই। সংশ্লিষ্টরা গেজেট প্রকাশের আগে বিভিন্ন মাধ্যমে প্রচারিত সম্ভাব্য বেতন কাঠামোকে চূড়ান্ত হিসেবে বিবেচনা না করার পরামর্শ দিয়েছেন।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ছবি: পিএমও
স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ছবি: পিএমও
নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফাইল ছবি
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি