• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

প্রবাসীদের নিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০১:৩০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের নতুন কমিটি থেকে ১৬ নেতাই পদত্যাগ করেছেন। প্রত্যাশিত পদ না পাওয়া ও জ্যেষ্ঠতার প্রাধান্য না দেওয়াসহ টাকা লেনদেনের অভিযোগ এনে তারা এ সিদ্ধান্ত নেন।

এছাড়া নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব দুজনই বিদেশ থেকে এসে টাকার বিনিময়ে কমিটি নিয়েছেন বলে দাবি পদত্যাগকৃতদের।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও হারুনুর রশিদ ১৬ জনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরমধ্যে জাহাঙ্গীরকে ওই কমিটির ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক ও হারুনকে ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়। ত্যাগীদের মূল্যায়ন না করে প্রবাসীদেরকে দায়িত্ব দেওয়ায় তারা পদত্যাগ করেন।

দলীয় সূত্র জানায়, রোববার (২৬ জুলাই) রাতে ফেসবুকে কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি প্রকাশ করা হয়। এরআগে সম্মেলনও করা হয়েছিল। কমিটি দেওয়ার একদিন পার না হতেই ৬ যুগ্ম আহ্বায়কসহ ১৬ জন পদত্যাগ করেছেন। টাকা বিনিময়ে প্রবাসীদের দিয়ে কমিটি দেওয়া ও প্রত্যাশিত পদ না পাওয়ায় তারা পদত্যাগ করেন।

পদত্যাগকৃত হারুনুর রশিদ বলেন, টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। যারা দুর্দিনে রাজপথে ও ত্যাগী ছিলো তাদের মূল্যায়ন করা হয়নি। জুনিয়রদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ও সিনিয়রদের সদস্য। এ নিয়ে সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীদের মধ্যে মান-অভিমান চলছে।

পদত্যাগকৃত জাহাঙ্গীর আলম বলেন, নতুন কমিটিতে রাজপথের ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। এ কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব দুজনই প্রবাসী। টাকার বিনিময়ে তারা দায়িত্ব পেয়েছেন।

তবে কত টাকার লেনদেন হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি জাহাঙ্গীর আলম।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল জানান, সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীদের মধ্যে মান-অভিমান রয়েছে। তাদের সঙ্গে বসে আলোচনা করলে মান-অভিমান কেটে যাবে। আর টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল
রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত
হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা