• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রেজার নতুন গান ‘ভাঙা মন’

  বিনোদন প্রতিবেদক
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০৫:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
রেজার নতুন গান ‘ভাঙা মন’

বাউলা বাতাসে'র রেশ না কাটতেই প্রকাশিত হলো রেজা করিমের নতুন গান 'ভাঙা মন'। বরাবরের মতই কণ্ঠ দেওয়ার পাশাপাশি নতুন এই গান লেখা ও তাতে সুরারোপ করেছেন শিল্পী নিজেই। মিউজিক আর্ট থেকে প্রকাশিত গানটির সংগীতায়োজন করেছেন শিল্পী ও সংগীত পরিচালক শান সায়েক। 

'ভাঙা মন' গানটি তৈরির পেছনে মূল কাজটা করেছেন ঘুড়িখ্যাত জনপ্রিয় শিল্পী লুৎফর হাসান। মূলত তার অনুপ্রেরণাতেই গানটি করা সম্ভব হয়েছে বলে জানান শিল্পী রেজা করিম।

তিনি বলেন, লুৎফর ভাই তাগাদা না দিলে গানটি হয়তো তৈরিই হতো না। এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। আর শান সায়েক খুব সাধারণভাবে অসাধারণ শ্রুতিমধুর সংগীত আয়োজন করেছেন যা গানটিকে সমৃদ্ধ করেছে। আশা করছি, গানটি সবার ভাল লাগবে। 

'ভাঙা মন' নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লুৎফর হাসান বলেন,'ভাঙা মন' গানটা আমি গাইতে পারলে আমার ভালো লাগতো। একজন কণ্ঠশিল্পী হিসেবে এই লোভ আমার আজীবন থেকে যাবে। এর কারণ, এই গানের কথা ও সুর। ‘ভাঙা মন’ এক অসাধারণ গান, যা যেকোনো শ্রোতাকে আলোড়িত করবে। আমার বন্ধু শান সায়েকের সঙ্গীত আর রেজা করিমের নিজের লেখা, সুরে তার গায়কী এক অসামান্য সমন্বয়। এই গান ধীরে ধীরে তার নিজস্ব গন্তব্যে পৌঁছে যাক।

ভাঙা মন'র সংগীত পরিচালক শান সায়েক বলেন, চমৎকার কথা ও সুরের গান ভাঙা মন এর গায়কী নিয়ে কি বলব! রেজা করিমের গলা গানটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। অদ্ভুত সুন্দর মাদকতা নিয়ে তিনি গান গেয়েছেন। গানটির সংগীতায়োজন করতে পেরে খুব ভাল লাগছে।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সাই পল্লবীকে নিয়ে মুখ খুললেন দীপিকা
ছবি: সংগৃহিত
ব্রুকলিন ব্রিজে মুগ্ধতা ছড়ালেন মেহজাবিন চৌধুরী
ছবি: সংগৃহিত
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন: ভাবনা