• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর কমিটি গঠন!

কুষ্টিয়া প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ১২:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ২ টা ৩০ মিনিটে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর মিলনায়তনে এক অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। 

খেলাফত মজলিস কুমারখালী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ সভাপতিত্বে কেন্দ্রীয় সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল লতিফ খানের উপস্থিতিতে এ অধিবেশন শুরু হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস কুমারখালী শাখার সহ সভাপতি  মুফতি শাব্বির আহমাদ আযহারীর পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুফতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান,  সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম,  বাংলাদেশ খেলাফত মজলিস কুমারখালী শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলে নূর ডিকো।

হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন মাজহারীকে আহবায়ক করে ও আলমগীর হোসেন রুবেলকে সদস্য সচিব করে কুমারখালী পৌর কমিটি গঠন করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতার মারধরের আগে শিক্ষিকার সেই অপ্রকাশিত ছবি প্রকাশ্যে
বিএনপি নেতার মারধরের আগে শিক্ষিকার সেই অপ্রকাশিত ছবি প্রকাশ্যে
রুয়েটে সিএমই বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রুয়েটে সিএমই বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অসুস্থ মেধাবী শিক্ষার্থী রনি মিয়া বাঁচতে চান
অসুস্থ মেধাবী শিক্ষার্থী রনি মিয়া বাঁচতে চান