• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পাবনা-৩: আনোয়ারুল ইসলামের মোটরসাইকেল শোডাউন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ১১:৩১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলামের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে বের হওয়া এই শোডাউনের নেতৃত্ব দেন আনোয়ারুল ইসলাম। তিনি একটি খোলা জিপে জাতীয় ও দলীয় পতাকা হাতে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

মোটরসাইকেল বহরটি চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কয়েকটি পথসভায় ভোটার ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন। এসময় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ফেস্টুন, ব্যানার, দলীয় পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে শোডাউনে অংশ নেন।

শোডাউনের পুরো সময় জুড়ে সড়কের দুই পাশে হাজারো নারী-পুরুষ সমবেত হয়ে আনোয়ারুল ইসলামকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। উপস্থিত নেতা-কর্মীরা স্লোগান দেন-  আনোয়ারুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ,   দাবি মোদের একটাই, চাটমোহরের প্রার্থী চাই, মানি না, মানবো না, বহিরাগত মানবো না। 

অবশেষে ফরিদপুর ও ভাঙ্গুড়া হয়ে শোডাউনটি চাটমোহরে এসে সমাপ্ত হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত