• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার টাঙ্গাইলে নলকূপের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

বিয়ে দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

পিরোজপুর প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছরের নারীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন ৭৫ বছর বয়সি আবুল কাসেম মুন্সি। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে অনশন করেন ওই বৃদ্ধ।

বৃদ্ধ আবুল কাসেম মুন্সি বলেন, আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মৃত্যুবরণ করার পরে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। তারই ধারাবাহিকতায় প্রায় দুই মাস পূর্বে ওই নারীর সঙ্গে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। সেই সুবাদে ওই নারী বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেয়। কিন্তু গত কিছুদিন আগে থেকে হঠাৎ কোনো কারণ ছাড়াই ওই নারী আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমি তার বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয়। একপর্যায়ে আমি প্রায় ৪-৫ দিন খোঁজ করে আজ সকালে ওই নারীর বাড়িতে আসি।

তিনি আরও বলেন, হয় আমার টাকা দেবে নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে ওই নারী যে প্রতারণা করেছে আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই।

এলাকাবাসী জানান, ওই নারী আমাদের এলাকার। আমাদের জানা মতে ওই নারী এ রকমের বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করে। আমরা তার কঠিন শাস্তির দাবি জানাই।

এদিকে ঘটনাটি জানাজানি হলে মাহিনুর আত্মগোপন করেন। পরে মোবাইল ফোনে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসি সারওয়ার দিলেন পাঁচ লাখ টাকা
ডিসি সারওয়ার দিলেন পাঁচ লাখ টাকা
ফেনীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২
ফেনীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২
মেঘনায় বিকল লঞ্চ, উদ্ধার ৮০ যাত্রী
মেঘনায় বিকল লঞ্চ, উদ্ধার ৮০ যাত্রী