• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

জুলাই অভ্যুত্থানবিরোধী ভূমিকায় ইবির ১৯ শিক্ষক শোকজ

ইবি প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ০৬:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা-কর্মচারী ও ৩১ জন শিক্ষার্থীকে জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি।

সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ১৯ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ১০ কার্যদিবসের মধ্যে তা জানাতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের সময় যেসব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা বিরোধী ভূমিকায় ছিলেন, তাদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রতিবেদনে ১৯ জন শিক্ষকের নাম উঠে এসেছে। সেজন্য তাদের শোকজ নোটিশ দিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

১৯ শিক্ষকেরা হলেন— অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান (ইংরেজি), অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম (ইংরেজি), সহযোগী অধ্যাপক ড. আফরোজা বানু (ইংরেজি), অধ্যাপক ড. মো. বাকী বিল্লাহ (বাংলা), অধ্যাপক ড. রবিউল হোসেন (বাংলা), সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক (মার্কেটিং), সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট), অধ্যাপক ড. মাহবুবুল আরফিন (ব্যবস্থাপনা), অধ্যাপক ড. কাজী আখতার হোসেন (হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি), অধ্যাপক ড. শেলীনা নাসরীন (হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি), অধ্যাপক ড.  দেবাশীষ শর্মা (অর্থনীতি), সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন (কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), অধ্যাপক ড. মাহবুবর রহমান (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি), অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি), অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন (আল ফিকাহ এন্ড ল), আইন অধ্যাপক ড. বেরা মণ্ডল (আইন), অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল (আইন), সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান (ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট)

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ভূমিকা রাখা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিত করতে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করে। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে গত ১৩ আগস্ট উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে মোট ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন