• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বুকের ট্যাটুতে প্রয়াত স্ত্রীর মুখাবয়ব আঁকলেন পরাগ

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ০১:১৭ পি.এম.
শেয়ার করুন 0
পরাগ ত্যাগীর সাথে প্রয়াত স্ত্রী শেফালি জারিওয়ালা। সংগৃহীত ছবি
পরাগ ত্যাগীর সাথে প্রয়াত স্ত্রী শেফালি জারিওয়ালা। সংগৃহীত ছবি

নিজের প্রাণপ্রিয় স্ত্রী ও আত্মার সঙ্গী শেফালি জারিওয়ালাকে হারিয়ে জীবনের কঠিনতম বাস্তবতার মুখোমুখি হয়েছেন স্বামী পরাগ ত্যাগী। তবে নিয়তির কাছে হার মানলেও স্ত্রীর প্রতি তার অটল ভালোবাসা আজও অমলিন।

গত ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই প্রয়াত হন শেফালি। ভক্তরা ধীরে ধীরে সেই শোক কাটিয়ে উঠলেও, পরাগের জীবনে এটি ছিল বজ্রপাতের মতো আঘাত। সংসারের প্রাণপ্রিয় মানুষটিকে এভাবে হারিয়ে ফেলবেন, তা কোনোদিন স্বপ্নেও ভাবেননি তিনি। তাই স্ত্রীর চলে যাওয়ার পরও প্রতিটি মুহূর্তে তার স্মৃতি ও উপস্থিতি অনুভব করতে চাইছেন পরাগ।

পরাগ ত্যাগীর বুকের ট্যাটুতে প্রয়াত স্ত্রীর মুখাবয়ব।

শেফালি না থাকলেও থেমে নেই সময়। ৫২ দিন পার হয়ে গেছে তার প্রয়াণের। এরই মাঝে ১২ আগস্টে আসে তাদের বিবাহবার্ষিকী। এটি ছিল পরাগের জীবনের সবচেয়ে বেদনাময় দিন—কারণ এটাই ছিল শেফালিকে ছাড়া তাদের প্রথম বিবাহবার্ষিকী। তবুও স্ত্রীকে হৃদয়ে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন তিনি।

স্ত্রীর প্রতি সেই ভালোবাসার প্রমাণ হিসেবে এবার পরাগ নিজের বুকের বাঁদিকে ট্যাটু করেছেন শেফালির মুখাবয়ব। সেই আবেগঘন ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে প্রিয় স্ত্রীকে স্মরণ করে তিনি জানিয়েছেন, আদরের পোষা কুকুর ‘সিম্বা’কে নিয়েই দিন কাটানোর চেষ্টা করছেন। কিন্তু শেফালিকে বুকের ভেতর থেকে আলাদা করে রাখা তার পক্ষে সম্ভব হয়নি।

পরাগ ত্যাগীর সাথে প্রয়াত স্ত্রী শেফালি জারিওয়ালা।

২০১৪ সালের ১২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেফালি ও পরাগ। গত ১১তম বিবাহবার্ষিকীতে স্ত্রীর একটি অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করেন তিনি। জীবদ্দশায় শেফালি স্বপ্ন দেখেছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠার। সেই ইচ্ছে পূরণ করে পরাগ গড়ে তুলেছেন ‘শেফালি জরিওয়ালা রাইজ ফাউন্ডেশন ফর গার্লস এডুকেশন অ্যান্ড উইমেন এমপাওয়ারমেন্ট’।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান