• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পদ্মায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০৬:১৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে একটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তে মাছটি বিক্রি হয়। 

জানা গেছে, জেলে সিদ্দিক হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে গেলে আড়াই কেজি ওজনের রাজা ইলিশটি তাদের জালে ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য নিয়ে যান দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটি তিনি সাড়ে ৫ হাজার টাকা কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকায় কিনে নেন। এরপর তা বিক্রি করেন ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৫০০ টাকায়। ক্রেতা ছিলেন এক অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি, যিনি আগেই বড় ইলিশের অর্ডার দিয়ে রেখেছিলেন। মাছটি কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘এটা নিঃসন্দেহে ভালো খবর। সাধারণত এমন ওজনের ইলিশ গভীর সমুদ্রে পাওয়া যায়। এখন পদ্মায়ও এমন বড় ইলিশ পাওয়া যাচ্ছে, যা মাছের প্রজনন ও মজুদের জন্য ইতিবাচক ইঙ্গিত।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪