• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

এবার মাইনর লিগে দল পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক    ১৬ আগস্ট ২০২৫, ০১:৩২ পি.এম.
সাকিব আল হাসান-ছবি সংগৃহীত

জাতীয় দলের বাইরে আছেন বেশ কিছুদিন ধরে। ব্যক্তিগত ও রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফেরা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ফলে বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মনোযোগী হয়েছেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার পাশাপাশি এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটেও দল পেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দল আটলান্টা ফায়ার-এর হয়ে খেলবেন সাকিব। এর আগেও এই দলে খেলেছেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার নাসির হোসেন। ২০২২ সালে আটলান্টা ফায়ারের হয়ে মাঠে নামেন তিনি।

প্রসঙ্গত, প্রায় আট মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। যদিও টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন, তবে এখনও ওয়ানডে ও টেস্টে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এদিকে, দেশে তার অনুপস্থিতির পেছনে রাজনৈতিক পরিস্থিতির প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজনৈতিক কারণে তার নামে একটি মামলাও দায়ের হয়েছে। এসব পরিস্থিতির মধ্যেই মাঠে ফেরার চেষ্টা করছেন দেশের এই তারকা ক্রিকেটার।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া