• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মা হারালেন ধনকুবের জেফ বেজোস

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ আগস্ট ২০২৫, ০৩:৫৭ পি.এম.
জ্যাকলিন বেজোস-ধনকুবের জেফ বেজোস- ছবি সংগৃহীত

অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোসের মা জ্যাকলিন বেজোস মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি লুই বডি ডিমেনশিয়ায় ভুগছিলেন। 

জ্যাকলিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বেজোস ফ্যামিলি ফাউন্ডেশন। মায়ের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় জেফ বেজোস লেখেন, ‘আমাদের অনেকের ভালোবাসার মাঝেই পৃথিবী ছেড়ে গেলেন মা।’

গত জুনে ইতালির ভেনিসে প্রেমিকা লরেন স্যাঞ্চেজকে বিয়ে করেন বেজোস। তিন দিন ধরে চলে সেই বিয়ের আয়োজন। তবে অসুস্থতার কারণে ছেলের এই বিশেষ আয়োজনে উপস্থিত থাকতে পারেননি জ্যাকলিন।

জেফ বেজোস জানান, অ্যামাজনের সাফল্যের পেছনে তার মায়ের ছিল সবচেয়ে বড় অবদান। জীবনের প্রতিটি কঠিন সময়ে ঢাল হয়ে পাশে ছিলেন তিনি। বাবা মিগুয়েল বেজোসের অবদানও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন জেফ।

১৯৯৪ সালে অ্যামাজনের যাত্রা শুরু হলেও শুরুর দিকে প্রতিষ্ঠানটি ছিল আর্থিক সংকটে। ১৯৯৫ সালে মা জ্যাকলিন ও সৎ বাবা মিগুয়েল অ্যামাজনে বিনিয়োগ করেন ২ লাখ ৪৫ হাজার ৫৭৩ ডলার। এত বড় অঙ্কের টাকা দেখে ভয় পেয়েছিলেন জেফ। তিনি বলেছিলেন, ‘পুরো টাকাটাই পানিতে পড়ে যেতে পারে।’ তবে তার মা-বাবা বিন্দুমাত্র দ্বিধা না করে ছেলের স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ান।

মায়ের মৃত্যুর দিনে সেই স্মৃতিগুলো আবারও ফিরে আসে বেজোসের মনে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম