• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মোদিকে খুনি বললেন ট্রাম্প

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ জুন ২০২৬, ০৬:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প মোদিকে ‘অত্যন্ত কঠিন আলোচক’, ‘কঠিন ব্যবসায়ী’ এবং ‘কিলারের মতো দৃঢ়’ বলে অভিহিত করেন।

ট্রাম্প বলেন, এই মানুষটিকে দেখুন। তিনি দেখতে খুবই সুন্দর, যেন একজন দেবদূত। কিন্তু বাস্তবে তিনি কিলারের মতো কঠিন। খুব কম মানুষই এমন হন।

তিনি আরও বলেন, মানুষ বলে তিনি খুবই ভালো মানুষ। আমি বলি, তিনি অত্যন্ত কঠিন একজন আলোচক। তিনি ভারতীয় জনগণকে ভালোবাসেন, তবে যুক্তরাষ্ট্রকেও ভালোবাসেন।

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আমি যতদিন প্রেসিডেন্ট আছি, ততদিন হোয়াইট হাউসে ভারতের একজন সত্যিকারের বন্ধু থাকবে। এখানে সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির (নরেন্দ্র মোদি) প্রতি গভীর শ্রদ্ধা রাখে।

ট্রাম্প স্মরণ করেন টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের কথাও। তিনি বলেন, স্টেডিয়ামটি দর্শকে পরিপূর্ণ ছিল। ভবিষ্যতে আমরা আবারও ভারত সফরে যাব।

জি-৭ সম্মেলনের সাইডলাইনে দুই নেতার এই বৈঠককে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান