• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

নির্বাচন করলে সরকারে কেন? : রাশেদ খান

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পি.এম.
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। সংগৃহীত ছবি

রাজনীতি ও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা যাদের আছে, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমার প্রশ্ন হলো—যারা রাজনীতি বা নির্বাচন করবেন, তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন? তখন বলা হয়েছিল, যারা উপদেষ্টা হবেন, তারা রাজনীতি ও নির্বাচনে অংশ নিতে পারবেন না।”

তিনি আরও লিখেন, “এখন আবার নির্বাচনকালীন সরকারের কথা বলা হচ্ছে। এই সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হয়েছে? কেউ পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য শপথ নেননি। বরং তারা উপদেষ্টা হয়েছেন জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব পালনের জন্য। তাই নির্বাচনের আগে কারও পদত্যাগের সুযোগ থাকা উচিত নয়।”

রাশেদ খান বলেন, “কেউ যদি দায়িত্বে অবহেলা করেন, তাহলে তাকে জবাবদিহির আওতায় এনে বহিষ্কার ও শাস্তির মুখোমুখি করা উচিত। পাশাপাশি, দায়িত্ব পালন না করলে তিনি যে সরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন, তার দ্বিগুণ জরিমানা আদায় করা উচিত।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ