• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

‘মুজিব' সিনেমা থেকে বাদ পড়ে কেঁদেছিলাম: বাঁধন

বিনোদন ডেস্ক    ১৩ আগস্ট ২০২৫, ০৪:৩১ পি.এম.
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন-ছবি সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মিত হয় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়, প্রায় ৭০ কোটি রুপি বাজেটে। সিনেমাটি পরিচালনা করেন ভারতীয় খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল।

এই সিনেমায় অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

বাঁধন জানান, ‍‘আমি দু’বার অডিশন দিয়েছিলাম। রিজেক্ট হয়ে হাউমাউ করে কেঁদেছিলাম। শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। উনার সঙ্গে কাজ করাটা যে কোনো শিল্পীর জন্যই বিশাল সুযোগ।’

তিনি আরও বলেন, ‘কষ্টটা এই কারণে বেশি লেগেছে যে, শুধু রিজেক্টই করা হয়নি, আমাকে অপমানও করা হয়েছিল। তবে পরে যখন ট্রেইলার ও সিনেমা দেখি, মানুষের প্রতিক্রিয়া শুনি-তখন মনে হয়েছে কাজটা না করাই ভালো হয়েছে। ওরা আমাকে বাদ দিয়ে ভালোই করেছে।’

সেই সময়ে তার এক আত্মীয় তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ‘আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন।” বাঁধন জানান, সেই কথা শুনেও তিনি কান্না করেন।’

উল্লেখ্য, সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ এবং বেগম ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। আরও অভিনয় করেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, গাজী রাকায়েতসহ শতাধিক শিল্পী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ