• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন

কুড়িগ্রামের স্বাস্থ্য খাতে নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ

কুড়িগ্রাম প্রতিনিধি    ১২ আগস্ট ২০২৫, ০১:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সাম্প্রতিক বদলি ও পদায়নের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে পরিবর্তন আনা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে কর্মরত ডা. নূর নেওয়াজ আহমেদকে চলতি দায়িত্বে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, কুড়িগ্রামের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বর্তমান তত্ত্বাবধায়ক ডা. মোঃ শহিদুল্লাহকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে সংযুক্ত করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গাইবান্ধায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে পরবর্তী কার্যদিবস থেকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বদলি ও পদায়নের সিদ্ধান্ত জনস্বার্থে কার্যকর করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন তত্ত্বাবধায়ক ডা. নূর নেওয়াজ আহমেদের দায়িত্বগ্রহণের মাধ্যমে কুড়িগ্রামের স্বাস্থ্যসেবায় নতুন গতি আসবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ