• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত ঋতাভরীর

বিনোদন ডেস্ক    ১১ আগস্ট ২০২৫, ০৯:১১ পি.এম.
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সংগৃহীত ছবি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ইঙ্গিত দিয়েছেন, যেকোনো দিন তিনি অভিনয় থেকে সরে দাঁড়াতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, পেশাগত উত্থান-পতন ও বর্তমান মানসিকতা নিয়ে অকপটভাবে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান।

ঋতাভরী বলেন, “জীবনে যা কিছু চেয়েছি— যশ, খ্যাতি, অর্থ, বাড়ি, গাড়ি, সফল ক্যারিয়ার— সব পেয়েছি। কিশোরী বয়সে অভিনয় শুরু করেছিলাম জীবিকা নির্বাহের জন্য। কিন্তু দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ও নানা ঘাত-প্রতিঘাত আমাকে বদলে দিয়েছে।”

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

তার মতে, শুরুর দিকে মানবিকতাকে প্রাধান্য দিলেও সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করেছেন— এই জগতে মানবিকতার ঘাটতি রয়েছে, যা তাকে গভীরভাবে আঘাত করেছে। অনেক সময় ব্যক্তিগত আবেগ ও মূল্যবোধকে উপেক্ষা করে পেশার স্বার্থে এগিয়ে যেতে হয়েছে, যা তাকে ভেতরে ভেতরে ক্লান্ত করেছে।

৩০ পেরিয়ে নিজের কাছে প্রশ্ন করেছেন— “এরপর কী?” সেই খোঁজে তিনি বুঝেছেন, আর কোনো কিছুর প্রতি লিপ্সা নেই। এখন তিনি পরিবার ও নিজের প্রতি ভালোবাসা ফিরিয়ে এনেছেন। ঋতাভরীর ভাষায়, “কাজের জন্য আমি আর বাঁচি না, নিজের জন্য নিজে বাঁচতে শিখেছি।”

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

সব স্বপ্ন পূরণ হওয়ায় যেকোনো দিন অভিনয় ছেড়ে দেওয়ার সম্ভাবনার কথা জানালেও, এখনই এমন কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে তার এই মন্তব্যে ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। অনেকে মনে করছেন, তিনি হয়তো কিছুদিন বিরতি নিয়ে ব্যক্তিগত সময় কাটাতে চান, আবার কেউ কেউ ধারণা করছেন নতুন কোনো জীবন পরিকল্পনা নিয়ে এগোতে পারেন তিনি।

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

টেলিভিশন ধারাবাহিক থেকে বড় পর্দা— দুই মাধ্যমেই সমান জনপ্রিয় ঋতাভরী সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সফল কাজ উপহার দিয়েছেন। তার অভিনীত চরিত্রগুলো যেমন দর্শকপ্রিয় হয়েছে, তেমনি নিজের ব্যক্তিত্ব ও খোলামেলা মতামতের জন্যও তিনি আলোচনায় থেকেছেন।

ভিওডি বাংলা/ আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশের ‘টক্সিক’ মুক্তি আবারও পিছাল
যশের ‘টক্সিক’ মুক্তি আবারও পিছাল
শ্রমিক দিবসে ‘গতিজড়তা’ নিয়ে ফিরছে গানপোকা
শ্রমিক দিবসে ‘গতিজড়তা’ নিয়ে ফিরছে গানপোকা
‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াংকা
‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াংকা