• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

নির্বাচন প্রতিহতের ঘোষণা দিল আরাকান আর্মি

আন্তর্জাতিক ডেস্ক    ১১ আগস্ট ২০২৫, ০৮:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সামরিক সরকার চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও তা প্রতিহতের ঘোষণা দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (১১ আগস্ট) সংগঠনটি জানায়, তারা নিজেদের নিয়ন্ত্রিত রাখাইন অঞ্চলে নির্বাচন হতে দেবে না।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর জান্তা সরকার জরুরি অবস্থা জারি করেছিল, যা গত জুলাইয়ে প্রত্যাহার করা হয়। এরপরই নির্বাচন আয়োজনের ঘোষণা আসে। তবে আরাকান আর্মির পাশাপাশি গণতন্ত্রপন্থী আইনপ্রণেতা ও অন্যান্য জান্তাবিরোধী গোষ্ঠীগুলোও এই নির্বাচনের বিরোধিতা করছে।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা বলেন, এই নির্বাচন জনগণের কোনো উপকারে আসবে না বরং আরও বিভ্রান্ত করবে। সামরিক জান্তার নিয়ন্ত্রিত এলাকায় ভোট হতে পারে, কিন্তু আরাকান আর্মির নিয়ন্ত্রিত অঞ্চলে তা হতে দেওয়া হবে না।

বিশেষজ্ঞদের মতে, রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টিরই নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। সংঘাত পর্যবেক্ষকরা বলছেন, রাখাইনবাসীর বড় অংশই নির্বাচন নিয়ে আগ্রহী নন।

২০২৩ সালে জান্তার সঙ্গে আরাকান আর্মির যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোও লড়াইয়ে যুক্ত হয়। এদের হামলায় একের পর এক এলাকা হারায় সামরিক বাহিনী। পাল্টা জবাবে জান্তা বিমান হামলা চালায় এবং রাখাইনকে কার্যত অবরুদ্ধ করে ফেলে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল: ভারতকে পাল্টা শর্ত ইরানের
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল: ভারতকে পাল্টা শর্ত ইরানের
আরব আমিরাতে ইরানের ড্রোন হামলা, ভবনে আগুন
আরব আমিরাতে ইরানের ড্রোন হামলা, ভবনে আগুন
যুদ্ধের মধ্যে বড় দুঃসংবাদ পেল ইরান
যুদ্ধের মধ্যে বড় দুঃসংবাদ পেল ইরান