• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১১ আগস্ট ২০২৫, ০৩:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাজীপুরের সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিরাজগঞ্জে প্রেসক্লাবের উদোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

‎সোমবার ( ১১ আগষ্ট) বেলা ১১ টার সময় সিরাজগঞ্জ চৌরাস্তা মোড়ে প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও খুনীদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। আরও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক নবকুমার। 

‎সাংবাদিক নেতৃত্ববৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না,প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম,দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন,প্রেসক্লাবের সহ সভাপতি হীরক গুন 
‎ দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এসএম তফিজ উদ্দিন, ‎বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকম ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি স্বপন চন্দ দাস, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সোহাগ হাসান জয়, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, কামারখন্দ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ। 

‎বক্তার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে খুনীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন,সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবী করেন এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবী জানান।

‎সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকের পরিচালনায় ‎মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সিরাজগঞ্জ প্রসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য ও সাধারণ পরিষদের সদস্য সহ জেলা সদর সহ বিভিন্ন উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

‎এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪