• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
খুদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণাদায়ী ও হৃদ্যতাপূর্ণ মুহূর্ত যেকোনো মূল্যে ধানমন্ডি লেক রক্ষা করা হবে: ডিএসসিসি প্রশাসক জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ চলছে মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী জুলাই শহীদ-যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ কর্মসূচি নির্ধারণে শনিবার বৈঠকে বসছে বিএনপি ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার কৃষকের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব পণ্যমূল্যে সীমিত থাকবে: বাণিজ্যমন্ত্রী

বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি    ১১ আগস্ট ২০২৫, ১১:৪০ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় হল কতৃপক্ষ  ওই অনুষ্ঠানের আয়োজন করে।

তাপসী রাবেয়া হলের প্রভোস্টের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল হক এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. রফিকুল ইসলাম সরদার এবং যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি  ড. মাহবুবা জাহান,হাউস টিউটরবৃন্দ, নবীন শিক্ষার্থী, হল প্রতিনিধিবৃন্দ,বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উপহার এবং রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক  ড. মোহাম্মদ শহীদুল  হক  বলেন, ‘তোমরা সবাই তাপসী রাবেয়ার মত জ্ঞানী মহীয়সী নারী হিসেবে নিজেদের গড়ে তুলবে।’

হলের প্রভোস্ট অধ্যাপক ড.ইসরাত জাহান শেলী বলেন,'তোমাদের  হলে সুষ্ঠু পড়ালেখার পরিবেশ পেতে আমি সর্বদা সচেষ্ট থাকব।'

উল্লেখ্য, বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের আগামী ১১ আগস্ট থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত, জরুরি সভা ডেকেছে ছাত্রদল
ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত, জরুরি সভা ডেকেছে ছাত্রদল
ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘দাঁত ফেলে’ দেওয়ার হুমকির অভিযোগ
ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘দাঁত ফেলে’ দেওয়ার হুমকির অভিযোগ