• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি

বিনোদন ডেস্ক    ১০ আগস্ট ২০২৫, ০১:০৬ পি.এম.
চিত্রনায়িকা পরীমণি - ছবি সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণি বরাবরই ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় বেশি থাকেন। প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। সেই সংসারে এসেছে একমাত্র পুত্রসন্তান শাহীম মুহাম্মদ পূণ্য। রোববার (১০ আগস্ট) পূর্ণ করলো তার তিন বছর বয়স। এ বিশেষ দিনে ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

পরীমণি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের অনেক কিছুই ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন। সুখ-দুঃখের নানা মুহূর্ত তিনি তুলে ধরেন সামাজিক মাধ্যমে। ছেলের জন্মদিন উপলক্ষ্যে শনিবার দিবাগত রাতে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন-

‘আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কিভাবে সময় চলে যাচ্ছে, বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই, শুধুই বাঁচতে চাই ওদের সাথে।’

ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন-আপনাদের ভালোবাসা ও দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

শাহীম মুহাম্মদ পূণ্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরীমণি লিখেছেন-‘হ্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।’

তবে শুধু পুণ্যই নয়, পরীমণির ঘরে রয়েছে আরও এক সন্তান। গত বছর জুন মাসে ছয় দিন বয়সী একটি কন্যাশিশুকে দত্তক নেন তিনি। তার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের দায়িত্ব পালন করছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, পুণ্যের জন্মের এক বছর পর বিচ্ছেদ ঘটে রাজ-পরীমণির। এরপর থেকে সন্তানদের দেখভালের দায়িত্ব একাই সামলে যাচ্ছেন পরীমণি, আর রাজ ব্যস্ত রয়েছেন তার অভিনয় ক্যারিয়ার নিয়ে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ