• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০১:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্তৃক নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে গলা কেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে সাড়ে বারোটা বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজির  ঠাঁই নাই; সাংবাদিক নিহত কেন, ইন্টেরিম জবাব দে; সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; কণ্ঠে আবার লাগা জোর, চাঁদাবাজদের কবর খুড়; সন্ত্রাসীদে আস্তনা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করায় আজ খুনের শিকার হয়েছে। সাধারণ আমজনতা থেকে সাংবাদিক পর্যায়ে চলে গেছে। চব্বিশের গণঅভ্যুত্থানে যেভাবে এক হয়ে লড়াই করেছি এবং ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছি, একইভাবে এই চাঁদাবাজকে প্রতিহত করবে ছাত্রসমাজ।’

তারা আরও বলেন, ‘চব্বিশের পরবর্তী নতুন স্বাধীন বাংলায় মনে করেছিলাম গুপ্ত হত্যা, সরাসরি হত্যা সহ চাঁদাবাজি, খুন, রাহাজানি বন্ধ হবে। কিন্তু দুঃখের বিষয়- তা দ্বিগুন আকারে সর্বত্রে ছড়িয়ে পড়েছে। ইন্টেরিম গভর্মেন্টকে বলবো— যদি এই হত্যাকাণ্ড, চাঁদাবাজদের বিচার করতে না পারেন তাহলে চেয়ার ছেড়ে দিন। সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।’

উল্লেখ্য, গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে রাত ৮ টার দিকে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করার জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন