• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ইবিতে 'জুলাই স্মৃতি সংগ্রহশালা' উদ্বোধন

ইবি প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ০৬:১৫ পি.এম.
ভিওডি বাংলা

জুলাই অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'জুলাই স্মৃতি সংগ্রহশালা' উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ২০৯ নম্বর কক্ষের এই সংগ্রহশালার উদ্বোধন করেন 'দৈনিক আমার দেশ' সম্পাদক মাহমুদুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। এছাড়াও বিভিন্ন শিক্ষাক শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।

এই সংগ্রহশালায় স্থান পেয়েছে জুলাই আন্দোলনে প্রেরণা জোগানো আলোকিত চিত্র, জুলাই আন্দোলনের বিভিন্ন স্থিরচিত্র ও অভ্যুত্থান নিয়ে লেখা বই ।

এবিষয়ে  টিএসসিসি'র পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, "জুলাই আমাদের প্রাণের স্পন্দন হয়ে আছে। আমার শেকল থেকে মুক্তি পেয়েছি। জুলাই স্মৃতি সংগ্রহশালা ছিল একটি প্রাণের দাবি। এই সংগ্রহশালা'র দায়িত্বটি সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ে যেভাবে আন্দোলন গুলো হয়েছিল তার স্থির চিত্রগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরবো। 

তিনি আরো বলেন, "কুষ্টিয়া-ঝিনাইদহে বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের একটি তালিকা এখানে থাকবে । বৈষম্যবিরোধীর ব্যানারে যে আন্দোলনটি হয়েছিল সেখানে ধর্ম,বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল, যার ফসল এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রশাসনের সাথে কথা বলে এটিকে আরো কীভাবে পরিবর্তন,  প্রসারিত করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিব।"

'দৈনিক আমার দেশ' সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। এই জুলাই স্মৃতি সংগ্রহশালা তরুণ প্রজন্মকে জুলাই বিপ্লব সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন