• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নির্বাচন নিয়ে সুস্পষ্ট বক্তব্য চায় বিএনপি: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ১০:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচন নিয়ে সরকারের বিলম্ব করার আর কোনো কারণ নেই, এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দাবি করেছে বিএনপি। এ সময় নির্বাচন আয়োজনে ইসির সব ধরনের প্রস্তুতি আছে বলেও জানান তিনি।

সোমবার (৪ আগস্ট) গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচনের বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য দাবি করেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে বিলম্ব করার আর কোনো কারণ নেই। জনমনে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সেটি দূর করা উচিত। কারণ ২৪ এর গণ-অভ্যুত্থানের মূল দাবিই ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।
 
সংস্কারের দাবি বিএনপিই আগে করেছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ২০১৬ সালেই ২০৩০ ভিশনের মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন খালেদা জিয়া। সবশেষ ৩১ দফাতেও সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। বর্তমানে সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে, আর সংবিধানের বিষয়গুলো সংসদেই নিষ্পত্তি হবে। আর জুলাই সনদেও কোনো বাধা নেই বলে জানান তিনি।
 
বিএনপির এ সিনিয়র নেতা বলেন, বিচার কার্যক্রম চলছে, আশা করি শিগগিরই কিছু ফলাফল দেখতে পাবো। নির্বাচনে যারা বিজয়ী হবে এ বিচার কার্যক্রম তারা অব্যাহত রাখবে। সরকারের কাছে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের অপেক্ষা করছে জনগণ।
 
বৈঠক শেষে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, চলমান পরিস্থিতি, সংস্কার ও নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় ইস্যুতে জাতীয় ঐকমত্য প্রয়োজন। এমন পরিস্থিতির তৈরি করা ঠিক হবে না, যাতে নির্বাচন আয়োজন করা কষ্টকর হয়।
 
এ সময় তিনি দ্রুত নির্বাচন চাওয়ার পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতেরও দাবি জানান।

ভিওডি বাংলা/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
বাবাকে মুক্তিযোদ্ধা দাবি, বক্তব্য প্রত্যাহারে জামায়াত এমপির আবেদন
বাবাকে মুক্তিযোদ্ধা দাবি, বক্তব্য প্রত্যাহারে জামায়াত এমপির আবেদন
পাটশিল্প বাঁচাতে হবে: শিমুল বিশ্বাস
পাটশিল্প বাঁচাতে হবে: শিমুল বিশ্বাস