• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি’র প্রতিষ্ঠা বার্ষিকী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৪ আগস্ট ২০২৫, ১২:০৮ পি.এম.
মধুপুর ব্লাড সোসাইটি চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-ছবি ভিওডি বাংলা

উত্তর টাঙ্গাইলের মধুপুর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। 

গতকাল রোববার (৩ আগস্ট) রাতে মধুপুর পৌর শহরের হাতেম আলী মার্কেটের দ্বিতীয় তলায় অনলাইন সংবাদমাধ্যম শালবনবার্তা২৪ ডটকম-এর কার্যালয়ে সোসাইটির ৪র্থতম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. সোহান তালুকদার-সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও শালবনবার্তা২৪ ডটকম-এর সম্পাদক এস.এম শহীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ওলিউল্লাহ , উপদেষ্টা মো. রাসেল কবীর, মধুপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আলকামা শিকদার এবং দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার মধুপুর প্রতিনিধি মো. লিটন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, “রক্তদানের মতো মহৎ কাজে ‘হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি’ বিগত চার বছরে যে সাহসী ও মানবিক ভূমিকা রেখেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।’

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আরশেদ আলম বলেন, ‘হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি’ ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত সংগঠনটি ২০০০ ব্যাগের বেশি রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপিং ক্যাম্প, অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সমাজের বিভিন্ন দাতব্য ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।’

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি খাইরুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, কার্যকরী সদস্য শামীম হাসান, সোহান ও সিয়ামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার