• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

অ্যাশেজের আগেই ধাক্কা ইংল্যান্ড দলে

স্পোর্টস ডেস্ক    ৩ আগস্ট ২০২৫, ০১:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বর্তমানে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত ইংল্যান্ড দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ শুরু হতে বাকি আরো ৪ মাস। তবুও সেই সিরিজের সম্ভাব্য দলের ভাবনায় বড় ধাক্কা খেয়েছে ইংলিশরা। ইনজুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ক্রিস ওকস। যিনি ধারাবাহিক পারফরম্যান্সে দলটির পেস বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছিলেন।

ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিন বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পান ক্রিস ওকস। অবস্থা এতটাই গুরুতর যে বল, ব্যাট কিছুই করতে পারছেন না ইংল্যান্ডের অলরাউন্ডার। তার কাঁধের হাড় সরে গেছে। অস্ত্রোপচার করাতে হতে পারে। তবে অস্ত্রোপচারের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা। 

ওকসের মাঠে ফিরতে কত দিন সময় লাগবে, তা এখনই বলতে পারছেন না চিকিৎসকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই পেসারের মাঠে ফিরতে ১২ থেকে ১৪ সপ্তাহের মতো সময় লাগতে পারে। আর এ কারণেই ওকসকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজেও ইংল্যান্ডের পাওয়ার সম্ভাবনা কম।

অ্যাশেজ সিরিজের মধ্যে ওকসের পক্ষে টেস্ট খেলার মতো ফিটনেস ফিরে পাওয়া সম্ভব হবে না বলেই মনে করছেন চিকিৎসকরা। সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলার মতো ফর্ম পেতে পারেন। ফলে তাকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরিকল্পনা করতে হবে ব্রেন্ডন ম্যাককালামদের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার