• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

এহসান রানার কণ্ঠে ভালোবাসা রঙ বদলায়

বিনোদন ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পি.এম.
সংগীতশিল্পী এহসান রানা-ছবি সংগৃহীত

ভালোবাসা সবসময় একরকম থাকে না-কখনো তা হয়ে ওঠে অন্তরের প্রতিচ্ছবি, আবার কখনো হারিয়ে যায় দূরত্বের দোলাচলে। এমনই অনুভব থেকে তরুণ সংগীতশিল্পী এহসান রানা গেয়েছেন মৌলিক গান ‘ভালোবাসা রঙ বদলায়’।

বরিশাল বিভাগের প্রতিযোগী হিসেবে ‘আমার গান’ অনুষ্ঠানে অংশ নেওয়া এহসান রানা গানটির কথা ও সুর করেছেন নিজেই। সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। এটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

সঙ্গীতের প্রতি নিজের ভালোবাসার শুরু প্রসঙ্গে এহসান বলেন, ‘তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বড় ভাইয়ের স্কুলে এক বিদায় অনুষ্ঠানে গান গেয়েছিলাম।’ সেদিন এক শিক্ষক বলেছিলেন, ‘তুমি তো খুব সুন্দর গান গাও।’ সেই কথাতেই যেন সাহস পেয়েছিলাম-সেখান থেকেই গান গাওয়ার যাত্রা শুরু।’  

‘ভালোবাসা রঙ বদলায়’ গানটি নিয়ে ইতোমধ্যে শ্রোতা ও গুণীজনদের প্রশংসা পেয়েছেন এহসান। তিনি বলেন, ‘এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। গান নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। সবার ভালোবাসা ও দোয়া কামনা করি।’

ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

ভিওডি বাংলা/জি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ