• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড বাংলাদেশে মেধার অভাব নেই, দরকার সহায়তা: জাইমা রহমান ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার

পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

বেনজীরের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করল ঢাবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক    ১ আগস্ট ২০২৫, ০৪:০৯ পি.এম.
বেনজীর আহমেদ ছবি: সংগৃহীত
বেনজীর আহমেদ ছবি: সংগৃহীত

সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করার সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে উচ্চতর তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রিপোর্টে আরও বলা হয়, ডিবিএ রুলস অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েটে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক কিন্তু বেনজীর আহমেদের সেই শর্ত পূরণ না হওয়ায় ভর্তির যোগ্যতা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি।

রিপোর্ট অনুযায়ী, বেনজীর আহমেদের ভর্তি ফরমে নথির ক্রমিক নং ৫৪-এ নীল কালিতে ফরম পূরণ করা হয় কিন্তু তার শিক্ষাগত ডিগ্রি বিএ (পাস) ঘরে কালো কালিতে মোট নম্বর লিপিবদ্ধ করা হয়। অনুচিত সুবিধা নেওয়ার জন্য বেনজীর ফরমে মিথ্যা তথ্য দিয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে তথ্যানুসন্ধান কমিটি।

নথিপত্র বলছে, জুলাইয়ের ২০ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় বেনজীরের ডক্টরেট ডিগ্রির বিষয়টি খতিয়ে দেখতে তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট বিস্তারিত পড়ে শোনান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহ্বায়ক করা হয়। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তদন্ত কমিটিতে রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদকে সদস্য সচিব করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি স্থগিত থাকবে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃত্তির ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।- ছবি: সংগৃহীত
তালিকায় নেই ২৩৮ শিক্ষার্থী, পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
রেকর্ড সংখ্যক অনুপস্থিত আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা
ছবি: ভিওডি বাংলা
শিক্ষার্থীরা আর আন্দোলনে নামবে না: ডিএমপি