• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এবারই প্রথম বাজেট উপস্থাপনের পর কোনোকিছুর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী প্রবাসীদের মেধা কাজে লাগিয়ে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পাচ্ছে বাংলাদেশ ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা রোববার হচ্ছে না ডিএনডি লেকে ডুবে ৩ জনের মৃত্যু আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

সাবেক এমপি পিন্টুর মৃত্যু নিয়ে যা বলছে কারা অধিদফতর

   ৩১ জুলাই ২০২৫, ০৬:০২ পি.এম.
সা‌বেক সংসদ সদস্য ইফ‌তিকার উদ্দিন তালুকদার পিন্টু। ছবি: সংগৃহীত

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুইবারের সংসদ সদস্য (এমপি) ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে কারা অধিদফতর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) অধিদফতরের এআইজি ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, নেত্রকোন-৩ আস‌নের সা‌বেক সংসদ সদস্য ইফ‌তিকার উদ্দিন তালুকদার পিন্টুর কারাগা‌রে মৃত্যু সংক্রান্ত সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমের খবর‌টি স‌ঠিক নয়। তি‌নি কারাগা‌রে আটক ছি‌লেন না। বিষয়‌টি এক‌টি গুজব।
 
এ বিষয়ে সবাইকে সচেতন এবং সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। এরআগে, গত সোমবার (২৮ জুলাই) পিন্টুর মৃত্যুর তথ্য জানা যায়। স্বজনদেরে বরাতে বিভিন্ন গণমাধ্যম জানায় নিকুঞ্জের এক বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
 
পিন্টুর ভাগ্নে জাকির হোসেন প্রবাল জানান, তার মামা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় সোমবার তিনি ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন।
 
তবে এই মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হয়, কারাগারে নির্যাতনের কারণে তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে যখন নেট দুনিয়ায় তোলপাড়, তখনই কারা অধিদফতর বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করল। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি গুজব বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের ব্যবসায়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন তিনি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্থানীয় সরকার মন্ত্রী
‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্থানীয় সরকার মন্ত্রী
এটি গণমানুষের বাজেট: স্বরাষ্ট্রমন্ত্রী
এটি গণমানুষের বাজেট: স্বরাষ্ট্রমন্ত্রী
তৃণমূল থেকে ফুটবলার গড়ে তোলার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
তৃণমূল থেকে ফুটবলার গড়ে তোলার আহ্বান ডিএসসিসি প্রশাসকের