• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

নতুন সংকট ভুয়া সমন্বয়ক: দুদক চেয়ারম্যান

বরিশাল প্রতিনিধি    ৩১ জুলাই ২০২৫, ০৪:৪৫ পি.এম.
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। ছবি- সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ‘স্বাধীনতা-পরবর্তী ১৬ ডিসেম্বর নতুন এক বাহিনীর আবির্ভাব ঘটলো, যেটাকে আমরা বলতাম সিক্সটিন ডিভিশন। এবার আপনাদের সামনে নতুন সংকট দেখা দিয়েছে, ভুয়া সমন্বয়ক ফিফথ আগস্ট (৫ আগস্ট) ডিভিশন। তা-ও সামাল দিতে হচ্ছে।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউস সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় পর্যায়ে কর্মরত সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা ও সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি আমার অফিসে ভুয়া সমন্বয়ক পেয়েছিলাম। ভুয়া ও প্রকৃত সমন্বয়কদের অবৈধভাবে সুযোগ দেওয়ার কোনও কারণ নেই। এর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে আগামীদিনে অনেক সংকট থেকে মুক্তি মিলবে।’

তিনি বলেন, ‘একটি দল ক্ষমতায় আসবে সেদিকে ঝুঁকে পড়বেন এ ঝুঁকে পড়াটা ভালো হবে না। আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ সেবা প্রদান করা। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন। আমরা ভালো নির্বাচন উপহার দিতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস নির্বাচন তদারকি করবেন। এ কাজগুলো আমাদের সকলকে করতে হবে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকের বেশি কাজ হওয়া উচিত, ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। একটু কম কাজ হওয়া উচিত, এখন যাতে দুর্নীতি না হয়। আগে যে দুর্নীতি হয়েছে সেখানে কম সময় দেওয়া উচিত। কিন্তু আগে কী দুর্নীতি হয়েছে তা নিয়ে আমরা শতভাগ সময় কাটিয়ে দিচ্ছি। আমাদের কাজে অনেক ভুল আছে, সেই ভুল থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

দুর্নীতি নির্মূলে সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘যেটুকু সময় চেয়ারে আছেন ওই সময়টুকু ভালো কাজ করার আহ্বান জানাই। সন্তানের কাছে ঘুষখোর বাবা-মা হিসেবে চিহ্নিত হবেন না। এখন নারী কর্মকর্তারাও ঘুষ খান।’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের অনশন
বেতন বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের অনশন
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২০২৬ সালে এসেও আমাদের বেতন ৪৪৬০ টাকা
২০২৬ সালে এসেও আমাদের বেতন ৪৪৬০ টাকা