• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুলাই ২০২৫, ০৯:১৯ পি.এম.
হাসপাতালে কাদের গনি চৌধুরী। সংগৃহীত ছবি

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে)-এর মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী জ্বর এবং চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছেন।

তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মেডিসিন বিশেষজ্ঞ এবং সাবেক পিজি হাসপাতালের প্রোভিসি আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে সক্রিয় কাদের গনির হঠাৎ অসুস্থতায় সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

কাদের গনির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে তার পরিবার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ